পেমেন্ট ও বাতিল

রিফান্ড ও বাতিল নীতি (Refund & Cancellation)

প্ল্যাটফর্ম ফি সংক্রান্ত বাতিল, রিফান্ড যোগ্যতা ও আবেদনের নিয়ম—সংক্ষেপে নিচে।

সর্বশেষ হালনাগাদ: এপ্রিল ২০২৬ রিফান্ড নীতি
১

কোন কোন পেমেন্টে এই নীতি প্রযোজ্য

এই নীতি LandShareBD প্ল্যাটফর্মের নিম্নলিখিত ফি-তে প্রযোজ্য:

ক্রিয়েটর সাবস্ক্রিপশন

গ্রুপ তৈরি ও পরিচালনার জন্য মাসিক/বার্ষিক প্ল্যান।

ফিচার্ড লিস্টিং

পাবলিক ব্রাউজ পেজে গ্রুপের visibility বাড়ানোর জন্য কেনা সময়কাল।

চেকার সাবস্ক্রিপশন

প্ল্যাটফর্ম চেকার সেবা ব্যবহারের জন্য মেয়াদভিত্তিক ফি।

গুরুত্বপূর্ণ: এই ফি শুধু প্ল্যাটফর্ম সেবার জন্য। গ্রুপের পুল ফান্ড, জমির দাম বা সদস্যদের মধ্যকার আর্থিক লেনদেনের জন্য নয় — সেগুলো প্ল্যাটফর্মের মাধ্যমে হয় না।
২

পেমেন্ট বাতিল

  • SSLCommerz payment page-এ থাকাকালীন পেমেন্ট বাতিল করলে কোনো চার্জ কাটা হয় না এবং সেবা সক্রিয় হয় না।
  • "Payment pending" অবস্থায় থাকা পেমেন্ট প্ল্যাটফর্ম থেকে বাতিল করা যায় (যেখানে বাতিল বাটন দেওয়া আছে)।
  • ৩০ মিনিটের বেশি সময় ধরে pending থাকা পেমেন্ট স্বয়ংক্রিয়ভাবে ব্যর্থ (failed) হিসেবে চিহ্নিত হয়।
৩

রিফান্ড নীতি

সফল পেমেন্টের পর

  • • সফলভাবে সম্পন্ন হওয়া পেমেন্ট এবং সক্রিয় হওয়া সেবার জন্য সাধারণত রিফান্ড দেওয়া হয় না।
  • • সেবা সক্রিয় হওয়ার পর ব্যবহার না করলেও মেয়াদ শেষ পর্যন্ত চলতে থাকে এবং টাকা ফেরত দেওয়া হয় না।

ব্যতিক্রম — রিফান্ড বিবেচনা হতে পারে

  • ডুপ্লিকেট পেমেন্ট: প্রযুক্তিগত ত্রুটির কারণে একই সেবার জন্য দুইবার চার্জ হলে।
  • সিস্টেম ত্রুটি: পেমেন্ট সফল হয়েছে কিন্তু সেবা সক্রিয় হয়নি এবং প্ল্যাটফর্ম সমস্যা সমাধান করতে অক্ষম।

রিফান্ডের আবেদন

রিফান্ডের জন্য [email protected]-এ ইমেইল করুন। আবেদনে উল্লেখ করুন: আপনার রেজিস্টার্ড ফোন নম্বর বা ইমেইল, পেমেন্টের transaction reference, এবং সমস্যার বিবরণ।

আবেদন পেমেন্টের ৭ দিনের মধ্যে করতে হবে

রিফান্ড প্রক্রিয়াকরণ

অনুমোদিত রিফান্ড SSLCommerz-এর মাধ্যমে মূল পেমেন্ট পদ্ধতিতে ফেরত দেওয়া হবে। প্রক্রিয়াকরণে ৭-১৫ কার্যদিবস সময় লাগতে পারে।

৪

ফ্রি মোডে সক্রিয় সেবা

যদি কোনো সেবা ফ্রি মোডে (৳০) সক্রিয় করা হয়ে থাকে, সেক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন হয়নি, তাই রিফান্ডের প্রশ্ন আসে না।

৫

নীতি পরিবর্তন

এই রিফান্ড নীতি যেকোনো সময় পরিবর্তন হতে পারে। পরিবর্তন কার্যকর হওয়ার পূর্বে সম্পন্ন পেমেন্টে পূর্ববর্তী নীতি প্রযোজ্য হবে।

নির্দিষ্ট কেসে সিদ্ধান্ত প্ল্যাটফর্ম নীতি ও যাচাই অনুযায়ী হবে। এই পৃষ্ঠা সাধারণ নির্দেশিকা।