কী কী তথ্য সংগ্রহ করি
রেজিস্ট্রেশনের সময়
নাম, ফোন নম্বর, ইমেইল (ঐচ্ছিক), পাসওয়ার্ড।
KYC (পরিচয় যাচাই)
পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, পেশা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, NID-এর সামনে ও পেছনের ছবি, ব্যক্তিগত ছবি।
গ্রুপ কার্যক্রমের সময়
গ্রুপ সম্পর্কিত তথ্য, চাঁদা/কিস্তির রেকর্ড, পেমেন্টের প্রমাণ, সম্মতি, আপত্তি ও রিলিজের রেকর্ড।
পেমেন্টের সময়
SSLCommerz-এর মাধ্যমে পেমেন্ট হয় — প্ল্যাটফর্ম সরাসরি কার্ড বা ব্যাংক তথ্য সংরক্ষণ করে না। শুধু লেনদেনের রেফারেন্স নম্বর ও স্ট্যাটাস রাখা হয়।
স্বয়ংক্রিয়ভাবে সংগৃহীত
IP address, ব্রাউজার তথ্য (user agent), লগইনের সময়।